আপডেট : ২৭ January ২০২১
বুকে ব্যথা নিয়ে ফের হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি। বুধবার দুপুরের দিকে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরিবারের বরাত দিয়ে আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়, সৌরভ গাঙ্গুলি মঙ্গলবার রাত থেকে বুকে ব্যথা অনুভব করছিলেন। আজ দুপুরে ব্যথা বাড়তে থাকলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে ৪৮ বছর বয়সী সৌরভের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। এর আগে ২ জানুয়ারি জিমে শরীর চর্চা করার সময় বুকে তীব্র ব্যথা অনুভব করে মাথা ঘুরে পড়ে যান ‘দাদা’ হিসেবে পরিচিত ভারতীয় ক্রিকেট দলের সাবেক এ অধিনায়ক। পরে তাকে বেসরকারি হাসপাতাল উডল্যান্ডসে নিয়ে যাওয়া হয় এবং চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে তার করোনারি ধমনীতে তিনটি ব্লকের অস্তিত্ব পান। সেখানে চিকিৎসকরা সৌরভের অ্যাঞ্জিওপ্লাস্টি করান। পরে পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর ৭ জানুয়ারি হাসপাতাল ত্যাগ করেন তিনি
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১