বাংলাদেশের খবর

আপডেট : ২৯ January ২০২১

সাড়ে ৪ ঘণ্টা পর শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চালু


পদ্মা নদীতে ঘনকুয়াশায়  সাড়ে ৪ ঘণ্টা বন্ধ থাকার পর শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। কুয়াশা কেটে যাওয়ায় শুক্রবার সকাল সাড়ে ৮টায় নৌরুটটিতে পুনরায় ফেরি চলাচল শুরু হয়। বর্তমানে এনৌরুটটি ১৪টি ফেরি চলাচল করছে। এর আগে ঘন কুয়াশায় দূর্ঘটনা এড়াতে ভোর ৪টা থেকে  নৌরুটে ফেরী সহ সকলধরনে নৌযান চলাচল বন্ধ করে দেয় ঘাট কৃতপক্ষ।  এসময় ঘাট এলাকায় ৩শতাধিক যানবাহন ও মাঝ পদ্মায় ৪টি ফেরি আটকা পরে।

বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) সাফায়েত আহমেদ জানান, সকাল সাড়ে ৮টায় থেকে ফেরি চলাচল শুরু করায় বর্তমানে স্বাভাবিক ভাবে  যানবাহন পরাপার করা হচ্ছে। কুয়াশায় মাঝ পদ্মা আটকে পরা ফেরি গুলো নিজ গন্তব্যে পৌঁছাচ্ছে। 

এদিকে কুয়াশা কেটে যাওয়ায় ফেরি ছাড়াও ৮৭টি লঞ্চ ও ২শতাধিক স্পীডবোট এ নৌরুটে চলাচল করছে বলে ঘাট কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১