বাংলাদেশের খবর

আপডেট : ৩০ January ২০২১

মুন্সীগঞ্জ পৌর নির্বাচনে ভোট গ্রহণ চলছে


ভোটারদের সরব উপস্থিতির মধ্য দিয়ে মুন্সিগঞ্জ পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল ৮টা থেকে পৌরসভার ২৫টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এবারের নির্বাচনে পৌরসভায় ৫জন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছে। এছাড়া সাধারন ও সংরক্ষিত মহিলা আসনে ৪৯জন প্রতিদ্বন্দ্বীতা করছেন।

এদিকে নির্বাচন শান্তিপূর্ন করতে জেলা পুলিশের পক্ষ থেকে ব্যাপক নেওয়া হয়েছে। ২৫ টি কেন্দ্রের মধ্যে ৮ টি সাধারণ কেন্দ্রে ১৩ জন পুলিশ ও আনসার সদস্য এবং ১৭ টি গুরুত্বপূর্ণ কেন্দ্র ১৫ জন পুলিশ ও আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। তাছাড়া ৯ টি মোবাইল টিম, ৯ জনের সমন্বয়ে ৩ টি স্ট্রাইকিং ফোর্স, ডিবির দুইটি মোবাইল টিম ছাড়াও ২০ পুলিশ সদস্যের স্ট্যান্ডবাই টিম থাকবে। এছাড়া, ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ৫ টি বিজিবি টিম ও ৩টি র্যাব স্ট্রাইকিং কাজ করবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১