বাংলাদেশের খবর

আপডেট : ৩০ January ২০২১

ঈশ্বরদীতে অসহায় মানুষের পাশে এসএসসি-৮৮ বিডি


ঈশ্বরদীতে এসএসসি-৮৮ বিডি’র উদ্যোগে অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

গতকাল শুক্রবার গভীর রাতে রেলওয়ে বুকিং অফিস, ওভারব্রিজ, মালগুদাম, রেল ষ্টেশন, বাসটার্মিনাল, আলহাজ্ব মোড়, দাশুড়িয়া গোলচত্বর, নতুনহাট মোড় ও রূপপুর মোড়ে প্রায় দুই শতাধিক কম্বল বিতরণ করা হয়।

সংগঠনের ঈশ্বরদী উপজেলা শাখার আহব্বায়ক কৃষিবিদ আরিফ আহমেদ ও যুগ্ম আহব্বায়ক সোহয়েল বিশ্বাস বলেন, এসএসসি-৮৮বিডি ধর্ম, বর্ণ, গোষ্ঠি নিরপেক্ষ এবং সম্পূর্ণ অরাজনৈতিক প্লাটফর্ম। এর মূল লক্ষ্য হলো নিজেদের আনন্দ-বিনোদনের সাথে পিছিয়ে পড়া বন্ধু ও তাদের পরিবারে সহযোগিতা এবং সামাজিক কর্মসূচিতে সাধ্যমতো অবদান রাখা। 

এসময় সংগঠনের এডমিন আরিফুজ্জামান পলাশ, শরাফত হোসেন মুন, প্রেসকাবের সাহিত্য সম্পাদক আতাউর রহমান বাবলু, প্রকৌশলী রবিউল আউয়াল, সমাজকর্মী আফসার আলী, রিপনসহ অন্যান্য বন্ধু সদস্য উপস্থিত ছিলেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১