বাংলাদেশের খবর

আপডেট : ৩১ January ২০২১

মধুপুর পৌর সভা নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী বিজয়ী


টাঙ্গাইলের মধুপুর পৌর নির্বাচনে মেয়র পদে বেসরকারীভারে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী সিদ্দিক হোসেন খান (নৌকা)।

গতকাল শনিবার (৩০ জানুয়ারী) মধুপুর পৌর সভায় ১৭ টি কেন্দ্রে ব্যালটের মাধ্যমে সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

টাঙ্গাইল জেলার সিনিয়ন নির্বাচন অফিসার এএইচএম কামরুল হাসান শনিবার (৩০ জানুয়ারী) রাত সাড়ে ৯ টার দিকে জানান, আওয়ামী লীগের প্রার্থী সিদ্দিক হোসেন খান ২৫ হাজার ৯ শত ৯২ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ধন্ধী বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল লতিফ পান্না পেয়েছেন ১ হাজার ৬ শত ৫১ ভোট।

উল্লেখ্য, এ পৌর সভায় মোট ভোটার সংখ্যা ৪১ হাজার ৬‘শত ৭৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২০ হাজার ৭৫০ জন এবং মহিলা ভোটার ২০ হাজার ৯২৯ জন।

উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার খন্দকার মোহাম্মদ আলী জানান, সকাল থেকেই প্রতিটি কেন্দ্রে ভোটাররা লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

এদিকে, কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেয়াসহ ভোটে নানা অনিয়ম/কারচুপির অভিযোগে এনে বেলা আড়াইটার দিকে পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী আব্দুল লতিফ পান্না (ধানের শীষ) ভোট বর্জন করে পুনঃনির্বাচনের দাবি করেছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১