বাংলাদেশের খবর

আপডেট : ৩১ January ২০২১

কুমিল্লায় ৫ শতাধিক শীতার্ত মানুষর মধ্যে কম্বল বিতরণ


কুমিল্লার দেবীদ্বারের জাফরাবাদে পাঁচ শতাধিক হত-দরিদ্র ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

আজ রোববার সকালে জাফরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কম্বল বিতরণ করেন বিশিষ্ট সমাজ সেবক চাটার্ড একাউন্টেন্ট শাহ মো. জাকারিয়া ভূঁইয়া।

এ সময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক ইঞ্জিনিয়ার শাহ মো. ইয়া হিয়া, ফিরুজ আহমেদ মাষ্টার, মাসুদুর রহমানসহ আরো অনেকে।

শীতে জবু-থবু খাওয়া জুলেখা বিবি (৮৫) বলেন, বিগত কয়েক বছরের মধ্যে এবারই প্রচুর শীত পড়েছে। এ শীতে কম্বলই আমার সম্বল।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১