আপডেট : ০১ February ২০২১
কেরাণীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ বলেছেন, অবিশ্বাস্য গতিতে এগিয়ে যাচ্ছে দেশ। করোনা মহামারিতেও থেমে নেই উন্নয়ন কাজ। সারা দেশের ন্যায় কেরানীগঞ্জেও অব্যাহত রয়েছে সকল প্রকার উন্নয়নের ধারা। এখানকার রাস্তা-ঘাট, অলি-গলি সব জায়গায় লেগেছে আওয়ামী লীগ সরকারের উন্নয়নের ছোয়া। তারই ধারাবাহিকতায় সংস্কার করা হলো এলাকাবাসীর বহুল কাঙ্খিত ভাংনা ব্রীজ। ফলে ভাংনা-চড়াইল ও গোলামবাজার এলাকার বাসিন্দাদের সহজে যাতায়াত ব্যবস্থা আরো সহজ হলো। আজ সোমবার কেরানীগঞ্জের ভাংনা ব্রীজের উদ্ধোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কালিন্দী ইউপি চেয়ারম্যান হাজী মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন-কালিন্দী ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজী মো.আশ্রাফ আলী, সাধারণ সম্পাদক মো.হুমায়ুন গনি,সাংগঠনিক সম্পাদক হাজী মো.জাহিদ হোসেন রনি, ঢাকা জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো.ইয়ামিন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক রাজু আহমেদ ইতি, ইউপি সদস্য মো. আরিফুল ইসলাম, মো.শাহিন, মো. মোক্তার হোসেন, নিত্য সরকার, ভগবতী রাণী প্রমুখ। স্থানীয়রা জানিয়েছে, দীর্ঘদিন যাবত এ ব্রীজটি ভাংগাচোড়া অবস্থায় থাকার ফলে এ রাস্তা দিয়ে চলাচল ছিল এলাকাবাসীর জন্য অত্যন্ত কষ্টদায়ক ছিল। কাজেই ব্রীজটি মেরামত ছিল এলাকাবাসীর দীর্ঘদিনের দাবী। এই সেতুটি দিয়ে কোন্ডা ইউনিয়নের ভাংনা, চড়াইল, গোলামবাজার ও আগানগর, জিনজিরা এবং শুভাঢ্যার বেশ কয়েকটি এলাকার মানুষ নিয়মিত চলাচল করে। ফলে নানা কারনেই সেতুটি জনগুরুত্ব পুর্ণ। কিন্তু একসময় সেতুটি ঝুকিপূর্ণ হয়ে পড়লে বিপাকে পরে যায় আশপাশের বেশ কয়েকটি গ্রামের বাসিন্দারা। বিষয়টি উপজেলা চেয়ারম্যানকে অবগত করা হলে তিনি দ্রুত এটি মেরামতের ব্যবস্থা করেন। জানতে চাইলে কালিন্দী ইউপি চেয়ারম্যান হাজী মো.মোজাম্মেল হোসেন বলেন অত্র এলাকাটি একটি ঘনবসতি পূর্ণ এলাকা। তাছাড়া ভাংনা, চড়াইল, গোলামবাজার ও আগানগর, জিনজিরা এবং শুভাঢ্যাসহ আরো বেশ কয়েকটি এলাকার মানুষের নিয়মিত চলাচলের পথ এটি । যে কারনে প্রতিদিন হাজারো লোকের চলাচল এ রাস্তাটি দিয়ে। ফলে নানা কারণেই সেতুটি জনগুরুত্বপূর্ণ। এমন দৃশ্য দেখে উপজেলা পরিষদের অর্থায়নে স্ট্রাকচার ঠিক রেখে মেরামত করা হয় ব্রীজটি। যা উপজেলা চেয়ারম্যান আজ উদ্ধোধন করে এলাকাবাসীর যাতায়াতের পথ পুনরায় সুগম করে দিলেন। ব্রীজটি সংস্কারের মাধ্যমে বদলে গেছে এলাকার চালচিত্র। এলাকাবাসী তাদের দীর্ঘদিনের দাবী পুরন করায় উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদ জানিয়েছেন অসংখ্য ধন্যবাদ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১