বাংলাদেশের খবর

আপডেট : ০২ February ২০২১

শৈলকুপায় বাসের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু


ঝিনাইদহের শৈলকুপায় বাসের ধাক্কায় আরিফ শেখ (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার সকালে উপজেলার ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের বড়দাহ মাদ্রাসা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি উপজেলার ২নং মির্জাপুর ইউনিয়নের রানীনগর গ্রামের বাসিন্দা ও চড়িয়ারবিল মাধ্যমিক বিদ্যালয়ের দপ্তরির কাজ করতেন।

স্থানীয়রা জানায়, সকালে তিনি রাস্তা পার হচ্ছিলেন এমন সময় কুষ্টিয়াগামী শ্যামলী পরিবহনের একটি বাস এসে তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এসময় তিনি ঘটনাস্থলেই নিহত হন।

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১