আপডেট : ০২ February ২০২১
এসএসসি পরীক্ষায় অটো পাশের দাবিতে নরসিংদীতে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে পরীক্ষার্থীরা। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। পরে মিছিলটি ডিসি রোড ঘুরে নরসিংদী প্রেসক্লাবের সামনে জড়ো হয়। এসময় শিক্ষার্থীরা অটো পাশের দাবিতে বিভিন্ন শ্লোগান ও প্লে কার্ড প্রদর্শন করেন। একপর্যায়ে শিক্ষার্থীরা উপজেলার মোড়ে প্রেসক্লাবের সামনের সড়ক অবরোধ সৃষ্টি করেন। এসময় কিছু সময় যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে পুলিশ এসে তাদের নিভৃত করা চেষ্টা চালায়। এতে শিক্ষার্থীরা না মানলে পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) বেলাল হোসেন, সদর মডেল থানার ওসি বিপ্লব কুমার চৌধুরী, ওসি তদন্ত আতাউর রহমান, শিক্ষাবিদ ড. মশিউর রহমান মৃধা সহ পুলিশের কর্মকর্তা ঘটনাস্থলে এসে তাদের দাবির বিষয়ে সরকারকে অবহিত করনের আশ্বাস দিলে শিক্ষার্থীরা সড়ক অবরোধ তুলে নেয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১