আপডেট : ০৩ February ২০২১
ভোলায় যাত্রীবাহী বাসের চাপায় মো. কবির (২৫) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছে। আজ বুধবার সকালে সদর উপজেলার আলিনগর বিশ্ব রোডে এলাকার মাদরাসা বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত কবির একই উপজেলার পৌর ৫ নং ওয়ার্ডের আবদুল বারেক মিয়ার ছেলে। এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় উত্তেজিত জনতা ও গাড়ি শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দু'পক্ষের অন্তত ১০জন আহত হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
স্থানীয়রা জানান, কবির ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাসস্ট্যান্ড থেকে মুরগির বাচ্চা বোঝাই অটোরিকশা নিয়ে ভেদুরিয়া লঞ্চঘাটের উদ্দেশ্যে রওনা দেয়। পথে মাদরাসা বাজার এলাকায় ইসরাত এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী বাস সামনে থেকে অটোরিকশাটি চাপা দিলে কবির গুরুতর আহত হয়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা সদর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১