আপডেট : ০৪ February ২০২১
নওগাঁর রাণীনগরে দুই মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত আসামি বিএনপি নেতা সানোয়ার হোসেন (৫১) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। উপজেলার কুজাইল বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার সকালে গ্রেপ্তারকৃত সানোয়ারকে আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারকৃত সানোয়ার হোসেন উপজেলার কনৌজ উত্তরপাড়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে ও রাণীনগর উপজেলা বিএনপির আহব্বায়ক কমিটির সদস্য। রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ বলেন, সিআর ৯৮/০৩ এবং সিআর ৬৮৭/১৭-নওগাঁ দুই মামলায় উপজেলার কনৌজ উত্তরপাড়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে সানোয়ার হোসেনকে তিন বছরের সাজা প্রদান করেন বিজ্ঞ আদালত। সাজার পর থেকেই সানোয়ার হোসেন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় রাণীনগর থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার কুজাইল বাজার থেকে সানোয়ারকে গ্রেপ্তার করেন। বৃহস্পতিবার সকালে গ্রেপ্তারকৃত সানোয়ারকে আদালতে পাঠানো হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১