বাংলাদেশের খবর

আপডেট : ০৪ February ২০২১

রূপপুর প্রকল্পে দুর্ঘটনায় নির্মাণ শ্রমিকের মৃত্যু


ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত অবস্থায় মই থেকে পড়ে ঘটনাস্থলেই এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।  

গতকাল বুধবার (৩ ফেব্রুয়ারি) রাত দেড়টায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত শ্রমিক সেলিম হোসেন (৪৫) নতুন রূপপুর দক্ষিণ পাড়া এলাকার মৃত নূরাল মোল্লার ছেলে। 

জানা যায়, ওই শ্রমিক রূপপুর প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান নিকিমথ কোম্পানীর শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। দুর্ঘটনার সময় লোহার মই দিয়ে কাজ করছিলেন। অসাবধানবশত মই মাথার উপর পরলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১