আপডেট : ০৫ February ২০২১
চট্টগ্রামে ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। আজ শুক্রবার (৫ ফেব্রুয়ারি) সকালে নগরীর বাকলিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। গণমাধ্যমে দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা এএসআই আমির হোসেন। তিনি জানান, দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আহত চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১