বাংলাদেশের খবর

আপডেট : ০৫ February ২০২১

লালপুরে পদ্মায় ধরা পড়ল ৩১ কেজি ওজনের বাঘাইড় মাছ


নাটোরের লালপুরে পদ্মা নদীতে সোহেল আলী নামের এক জেলের জালে ধরা পড়েছে ৩১ কেজি ওজনের এক বাঘাইড় মাছ।

গতকাল বৃহস্পতিবার উপজেলার রাইটা পাথরঘাটা এলাকায় ওই মাছটি ধরা পড়ে। মাছিটি লালপুর পাইকারী মাছ বাজারে নিয়ে আসলে বিশাল এ মাছটি দেখতে উৎসুক জনতা ভিড় জমায়।

লালপুর পাইকারী মাছ বাজারের আড়তদার ফুরকানের আড়তে মাছটি প্রতি কেজি ৮৬৫ টাকা হিসেবে ২৭ হাজার টাকায় কিনে নেন ফড়িয়া ফজলুর রহমান। পরে তিনি নাটোরের কাদিরাবাদ সেনানিবাস এলাকায় প্রতি কেজি এক হাজার ৫০ টাকা দরে বাঘাইড় মাছটি বিক্রি করেন বলে তিনি জানান।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১