আপডেট : ০৫ February ২০২১
টেকনাফে অভিযান চালিয়ে ১ লাখ ৫ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আমিরুল হক শুক্রবার দুপুরে এমন তথ্য জানান। বৃহস্পতিবার দিবাগত রাতে টেকনাফ থানার সাবরাং বড়খাল এলাকায় নাফ নদীতে এ অভিযান চালায় কোস্টগার্ড। আমিরুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে লেফটেন্যান্ট কমান্ডার সাইয়াদুল মোরসালিন (স্টেশন কমান্ডার টেকনাফ) এর নেতৃত্বে বিসিজি স্টেশন টেকনাফ কর্তৃক টেকনাফ থানাধীন সাবরাং বড়খাল এলাকায় নাফ নদীতে অভিযান পরিচালনা করে। এ সময় নাফ নদীতে মায়ানমার সীমানা অতিক্রম করে এক ব্যক্তিকে সাতার কেটে বাংলাদেশ সীমানায় আসতে দেখা যায়। কোস্ট গার্ড সদস্যরা তাদের বোট থেকে ওই ব্যক্তিকে লক্ষ্য করে টর্চ মারলে লোকটি ১টি সাদা রংয়ের প্লাস্টিকের বস্তা পানিতে ছেড়ে দিয়ে ফের মিয়ানমার সীমানায় চলে যায়। পরে কোস্টগার্ড সদস্যরা বস্তাটি উদ্ধার করে বস্তার ভিতরে পলিথিনে মোড়ানো অবস্থায় ১ লাখ ০৫ হাজার পিস ইয়াবা জব্দ করতে সক্ষম হয়। পরে জব্দকৃত ইয়াবা ট্যাবলেট আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড এর আওতাভুক্ত এলাকা সমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি বনদস্যুতা, ডাকাতি দমন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ রোধে কোস্ট গার্ডের জিরো টলারেন্স নীতি অবলম্বন করে নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১