বাংলাদেশের খবর

আপডেট : ০৫ February ২০২১

আখাউড়া পৌরসভা নির্বাচন: চলছে ভোট ভাবনার হিসাব-নিকাশ


ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভা নির্বাচন আগামী ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ , বিএনপি ও বিদ্রোহীসহ ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইতোমধ্যে প্রার্থীদের প্রচারে সরগরম হয়ে উঠেছে এলাকা। প্রার্থীরা তাদের দলীয় নেতাকর্মী ও সমর্থক নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ভোট চাচ্ছেন। এদিকে পৌর এলাকার সাধারণ ভোটাররা কাকে তাদের মূল্যবান ভোট দেবেন এ বিয়য়ে তাদের সঙ্গে কথা বলে জানা যায় ভিন্ন মতামত। তবে বেশীরভাগ ভোটার তাদের পছন্দ এলাকার কাঙ্খিত উন্নয়নে যারা অবদান রাখতে পারবে এমন লোককে তারা ভোট দিয়ে বিজয় করতে চান।

পৌর শহরের ৮ নং ওয়ার্ড দেবগ্রাম এলাকার কলেজ ছাত্র মো. ইমরান হোসেন এই প্রথম বার ভোট দিতে চলছেন। সেজন্য তার উৎসাহ উৎকণ্ঠার যেন কমতি নেই। কাকে ভোট দেবেন এ প্রসঙ্গে তিনি বলেন, এটা তার জীবনের প্রথম ভোট। তাই দেখে শুনে বুঝে ভোট দিতে চান। ব্যক্তি বা প্রতীকে বিশ্বাসী নয়। যোগ্যতাকেই ভোট দেওয়ার ক্ষেত্রে বেশী গুরুত্ব থাকবে বলে জানায়। শিব্বির হোসেন বলেন যে প্রার্থী অসহায় মানুষের কথা শুনেন এবং তাদেরকে মূল্যায়ন করে তাকেই তিনি ভোট দিতে চান।

৯ নং ওয়ার্ড তারাগন এলাকার মো. ফরিদ মিয়া বলেন, নির্বাচন এলে সকল প্রার্থীরাই উন্নয়নের আশ্বাস দিয়ে যাচ্ছে। কিন্তু সেই আশ্বাস বাস্তবায়নে কে কতটুকু কাজ করছে কে পারবে সেটা বিবেচনায় রাখবেন ভোট দেওয়ার ক্ষেত্রে। ৭নং ওয়ার্ডের হারুন মিয়া বলেন তার এলাকায় রাস্তাঘাটসহ জলাজদ্ধতার সমস্যা রয়েছে। উন্নয়নের ক্ষেত্রে যিনি আপসহীন যার মাধ্যমে উন্নয়নের কাজ হবে সুখে দু:খে কাছে পাওয়া যায় এমন লোককে নির্বাচিত করতে চাই তিনি। পৌর সভার উন্নয়ন দেখে অনেকটাই মুদ্ধ পৌর শহরের মালদার পাড়া এলাকার মো. শামসুল ইসলাম। তবে তার আকাঙ্খা যার দ্বারা এলাকায় উন্নয়নের ধারাবাহীকতা অব্যাহত থাকবে এবং সব সময় এলাকার উন্নয়নের কথা চিন্তা করবে তাকেই তিনি ভোট দিতে চান।

সড়ক বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মুসলেহ উদ্দিন ভূইয়া বলেন, ভোট হচ্ছে একটি পবিত্র আমাতন। সৎ, দক্ষ যোগ্য ও জনসম্পৃক্ত যার বেশী, যিনি সাধারন মানুষের দু:খ কষ্ট সহজে বুঝে এবং প্রশাসনিক কাজের দক্ষতা যার বেশী এইগুলি বিবেচনায় নিয়ে ভোটের মাধ্যমে প্রতিফলন ঘটাতে হবে।

সৎ আদর্শবান জনসম্পৃক্ত ও বিশ্বাসযোগ্য প্রার্থীকে ভোট দিতে চান গৃহিনী শিরিন আক্তার লাকী। তিনি বলেন, আদর্শ পৌরসভা গঠনে ভবিষ্যৎ পরিকল্পনা যার আছে , পৌর এলাকার নানা সমস্যা ও সাধারণ জনগনের চাহিদার প্রতিফলনে যে গুরুত্ব দেবে বেশী এইগুলি বিবেচনায় নিয়ে ভোটাধিকার প্রয়োগ করব। তিনি আরো বলেন যিনি সব সময় সাধারণ জনগনের সঙ্গে মিলে মিশে কাজ করার দক্ষতা রাখবে এবং সাধারণ জনগণেরর সুখে দুখে কাছে থাকতে চেষ্টা করবেন এমন রেকর্ড যার মধ্যে আছে এখন তিনি সেটাকে বিবেচনাযোগ্য বলে মনে করেন।

৬ নং ওয়ার্ডের গৃহিনী শিউলি আক্তার বলেন, পৌর শহরের প্রধান সমস্যা যানজট। এই যানজট মুক্ত শহর গড়তে যিনি প্রতিশ্রুতি দিবেন তাকেই রায় দেব।

শিক্ষক মো. আবদুর রহমান বলেন, আমরা রাজনীতির মারপেচ বুঝি না । আমরা চায় এলাকার উন্নয়ন। যিনি সাধারণ মানুষের দু:খ কষ্ট বুঝে এবং আদর্শ পৌরসভা গঠনে যার দক্ষতা আছে যার কথা কাজের মিল থাকবে ও সাধারণ মানুষকে মুল্যায়ন করবে এবং আপদে বিপদে পাশে এসে দাড়াবে তাকেই তিনি রায় দেবেন বলে জানায়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১