আপডেট : ০৫ February ২০২১
বোনের বিয়ের দিন কাঁচা বাজার করতে যাওয়ার পথে মোটর সাইকেল দুর্ঘটনায় মো. মাহমুদ (২১) নামের এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার বরুড়া উপজেলার বিষ্ণুপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মুহূর্তে বিয়ে বাড়িতে শোকের ছায়া নেমে আসে। স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মাহমুদ পয়ালগাছা ইউনিয়নের বিষ্ণুপুর দ্রোনের বাড়ি এলাকার আবদুর রশিদের ছেলে। মাহমুদ ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা শেষ করেছেন। বাবা আবদুর রশিদ জানান, তার তিন ছেলে। বড় দুই ছেলে দেশের বাইরে আছে। দুই মেয়ের মধ্য সবার ছোট লাকি আক্তারের আজ বিয়ে ছিলো আজ। তার বিয়ের জন্য মাংশ কিনতে যাওয়ার সময় ছোট ছেলে মাহমুদের মৃত্যু হয়। বাদ আসর জানাযা শেষে পারিবারিক কবরস্থানে মাহমুদের লাশ দাফন করা হয়েছে। বরুড়া থানার ওসি ইকবাল বাহার মজুমদার বলেন, দুর্ঘটনায় মাহমুদ মারা যায়। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বোনের বিয়ের খাবারের জন্য চাচাত ভাই পলাশকে নিয়ে মোটরসাইকেল যোগে মাংশ আনতে যাচ্ছিল মাহমুদ। পথে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা তার বুকের উপর পড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতাল নেয়ার পথে সে মারা যায়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১