বাংলাদেশের খবর

আপডেট : ০৬ February ২০২১

চৌদ্দগ্রামে আগুনে ৭ দোকান পুড়ে ছাই, ১৪ লক্ষাধিক টাকার ক্ষতি


কুমিল্লার চৌদ্দগ্রামে ভয়াবহ আগুনে ৭ দোকান পুড়ে গেছে। এতে মূল্যবান মালামাল পুড়ে যাওয়াসহ অন্তত ১৪ লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে।

গতকাল শুক্রবার রাত নয়টার দিকে উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের দেড়কোটা বাজারের ডুবাই মার্কেটে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়ে দেড়কোটা বাজারের ডুবাই মার্কেটের ৭টি দোকান পুড়ে যায়। আগুনের লেলিহান শিখায় মুহুর্তের মধ্যে মার্কেটের সুমি টেইলার্সের ৬ লাখ টাকা, মায়ের দোয়া টি স্টোরের ১ লাখ ৫০ হাজার টাকা, ভূঁইয়া ইলেকট্রিকের ১ লাখ ৩০ হাজার টাকা, মোবাইল গ্যালারির ১ লাখ ৫০ হাজার টাকা, ইয়াসিন ফার্ণিচারের ২ লাখ ৫০ হাজার টাকা, স্টার ফার্মেসির ৫০ হাজার টাকা, রাসেল লাইব্রেরির ২ লাখ ২০ হাজার টাকা মূল্যের মালামাল পুড়ে ছাই হয়েছে। খবর পেয়ে স্থানীয় ব্যবসায়ী, উৎসুক জনতা ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে এনে অন্যান্য দোকানগুলো রক্ষা করে। তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন মুন্সিরহাট ইউপি চেয়ারম্যান মাহফুজ আলম ও ইউপি মেম্বার মোঃ মাহফুজসহ রাজনৈতিক নেতৃবৃন্দ।

করোনাকালিন সময়ে ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা ক্ষতি পুষিয়ে উঠতে সরকারের সহযোগিতা কামনা করেছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১