আপডেট : ০৬ February ২০২১
মুন্সিগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি গঠনে উৎকোচের বিনিময় পদায়ন ও অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। আজ শনিবার দুপুরে শহরের সুপার মার্কেট এলাকায় জেলা বিএনপির কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে উপস্থিতিরা জানান, নবগঠিত জেলা ছাত্রদলের কমিটিতে সভাপতি, সহ-সভাপতি সহ বিভিন্ন পদে উৎকোচের, স্বজনপ্রীতির মাধ্যমে পদায়ন করা হয়েছে। এরমধ্যে সভাপতি মোজাম্মেল হক মুন্না জাসাসের সদস্য থাকলেও কখনো ছাত্রদলে সম্পৃক্ত ছিলো না, সহ-সভাপতি মাসুদ মিয়া সহ পদ প্রাপ্ত একাধিক নেতার রয়েছো আওয়ামী লীগের সম্পৃক্ততা। এছাড়া সংগঠনের নিয়ম অনুযায়ী এক ব্যাক্তির এক পদ ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদায়ন করার কথা থাকলেও সে নিয়ম মানা হয়নি। এতে দীর্ঘদিন ধরে দলের কর্মকান্ডে নিবেদিত ত্যাগী কর্মীরা পদবঞ্চিত ও সঠিক ভাবে মূল্যায়ন হয়নি। অনিয়মের মাধ্যমে পদপ্রাপ্তদের দ্রত অপসারণের মাধ্যমে নতুন করে কমিটি গঠনের দাবি জানান তারা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি শাকিল আহমেদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ন আহমেদ, ক্রীড়া সম্পাদক আল সামি,ছাত্রদল নেতা মাহাদি ইসলাম বাবু, রাজীব হোসেন অপু, রোমান আহমেদ, খালেদ হোসেন পলাশ সহ বিভিন্ন উপজেলা ও ইউনিট ছাত্রদল নেতাকর্মীরা।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১