বাংলাদেশের খবর

আপডেট : ০৬ February ২০২১

ঠাকুরগাঁওয়ের মহিলা উদ্যোক্তা মার্কেট এখন পুরুষদের দখলে


ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়ায় সরকারি অর্থায়নে নির্মিত ওমেন্স (মহিলা) উদ্যোক্তা মার্কেটি এখন পুরুষদের দখলে। দেশের উন্নয়নে সমাজে পিছিয়ে পড়া গ্রামীণ নারী অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে মার্কেটটি তৈরি করা হলেও বর্তমানে বাস্তবে মার্কেটে নেই নারী ব্যবসায়ীদের দোকান ঘর। একধরনের দালাল ও দখলদারের কারণে বিভিন্ন অজুহাতে দখল বা মোটা অংকের জামানতের টাকার বিনিময়ে ভাড়া সিষ্টেম করে, বছরের পর বছর ধরে এসব মার্কেটে পুরুষরাই দিব্যি ব্যবসা করে আসছেন। এতে করে  চাইলেও এখন মহিলা মার্কেটে ব্যবসা করতে পারছেন না নারী উদ্যোক্তারা। প্রকৃত মালিক নারীরা অথচ তারাই আজ অধিকার থেকে বঞ্চিত।

সরেজমিনে গিয়ে দেখা যায়, যাদের নামে মহিলা মার্কেটের ঘর গুলো বরাদ্দ ছিলো তারা অনেকেই এখন বেঁচে নেই। কেউ বা অন্যত্র বিয়ে করে ঢাকায় বসতবাড়ি ও ঘর সংসার করছেন। এদের মধ্যে তিন জন মারা গেছেন। যারা বেঁচে আছেন তারা অধিকার থেকে বঞ্চিত।

এ বিষয়ে গড়েয়া হাট সভাপতি ও গড়েয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কাছে নারী উদ্যোক্তাদের নামের তালিকা জানতে চাইলে তিনি বলেন, ইতিপূর্বে চেয়ারম্যান কি করে গেছেন এ বিষয়ে আমি কিছু জানিনা।

তিনি বলেন, ১ নং ওয়ার্ড ইউপি সদস্য আব্দুল মজিদের কাছে নামের তালিকা রয়েছে এবং এটা তার দায়িত্বে রয়েছে। বার বার যোগাযোগ করার পরও কোন উত্তর মেলেনি। এলাকার অসহায় নারীদের দাবি সংশ্লিষ্ট উর্ধতন কতৃপক্ষের তদন্ত সাপেক্ষে নারী উদ্যোক্তাদের অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা সচল রাখতে অধিকার বঞ্চিতদের অধিকার ফিরিয়ে দিয়ে ও অবৈধ দখল মুক্ত করে নতুন উদ্যোক্তাদের জায়গা করে নারী উন্নয়নের ধারাবাহিকতা সচল রাখা হোক।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১