আপডেট : ০৬ February ২০২১
মহামারি করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও আটজনের মৃত্যু হয়েছে। আর এ সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ৩০৫ জন। আজ শনিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের এক বুলেটিনে দেশে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির সর্বশেষ এ তথ্য জানিয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৩০৫ জনকে নিয়ে দেশে আক্রান্তে সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৩৭ হাজার ৭৭০ জন। আরও আটজনের মৃত্যুতে মৃতের সংখ্যা বেড়ে ৮ হাজার ১৯০ হয়েছে। গত একদিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৪১৭ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৮২ হাজার ৮৪১ জন হয়েছে। দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে। ত বছরের ডিসেম্বরে চীনে করোনাভাইরাসের উপদ্রব শুরু হয়। এটি বর্তমানে বিশ্বের ২১৩ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১