আপডেট : ০৬ February ২০২১
পাবনার সাঁথিয়ায় ঢাকা-পাবনা মহাসড়কে সিমেন্ট ভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বাড়ির মধ্যে ঢুকে পড়ার ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলে বাবা-মেয়ে নিহত হয়। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত ১০টার দিকে সাঁথিয়া উপজেলার সরিষা নির্মাণাধীন সেতুর কাছে। তাৎক্ষনিক সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান জানান, ৭/৮ শ’বস্তা একটি সিমেন্ট ভর্তি ১০ চাকার ট্রাক ঢাকা-পাবনা মহাসড়কের সরিষা নির্মাণাধীন ব্রীজের কাছে সড়কের পাশে একটি বাড়িতে ঢুকে পড়লে ঘটনাস্থলেই বাবা ও মেয়ে নিহত হয়। এ সময় বাড়ির লোকজন খেতে বসছিল। নিহতরা হলেন- শাহ বাবু (৪০) ও মেয়ে বৃষ্টি (১১)। বাড়ির অন্যরা দৌড়ে পালালে জীবন রক্ষা পায়। তিনি আরও বলেন, ট্রাক ও লাশ দুটি হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে ঘাতক ট্রাকটির চালক ও হেলপার পলাতক রয়েছে।এ ঘটনায় এলাকায় বইছে শোকের মাতাম।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১