আপডেট : ০৭ February ২০২১
তাড়াশে কোভিড-১৯ টিকাদান কর্মসুচির উদ্বোধন করা হয়েছে। আজ রোববার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকাদান কেন্দ্রে উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান নিজে টিকা গ্রহনের মাধ্যমে এ কর্মসুচির উদ্বোধন করেন। উদ্বোধন শেষে তাড়াশ থানা ওসি মোঃ ফজলে আসিক, মুক্তিযোদ্ধা, চিকিৎসক, নার্স, সাংবাদিকসহ বিভিন্ন পেশার প্রথম সারির করোনা যোদ্ধাগন কোভিড-১৯ টিকা গ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেজবাউল করিম, সহকারী কমিশনার ভুমি মোঃ ওবায়দুল্লাহ, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা মোঃ জামাল মিঞা, তাড়াশ সদর ইউপি চেয়ারম্যান মোঃ বাবুল শেখ প্রমূখ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১