বাংলাদেশের খবর

আপডেট : ০৭ February ২০২১

হিলিতে ৪০ হাজার পিস এয়ার রাইফেলের গুলি উদ্ধার


দিনাজপুরের হিলি সীমান্তে এয়ার রাইফেলের ৪০ হাজার পিচ গুলি ও পিস্তল রাখার দুটি স্ট্যান্ড জব্দ করেছে বিজিবি।

গতকাল শনিবার বিকেল ৫ টা সময় সীমান্তের হিলি-বিরামপুর সড়কের লোহাচড়া নামক এলাকার বিজিবি চেকপোস্ট থেকে এসব জব্দ করা হয়। এসময় এর সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি।

জয়পুরহাট ২০-বিজিবি অধিনায়ক লে.কর্ণেল ফেরদৌস হাসান টিটু জানান, আজ শনিবার দুপুরে হিলি-বিরামপুর সড়কে লোহাচড়া চেকপোস্ট এলাকায় একটি অটো বাইক থামিয়ে তল্লাশী চালিয়ে চালকের ছিটের নিচে অভিনব কায়দায় রাখা এয়ার রাইফেলের ৪০ হাজার পিচ গুলি ও দুটি স্যান্ড জব্দ করেছে কর্তব্যরত বিজিবি সদস্যরা।

এসময় চালক পালিয়ে গেলেও অটোটি জব্দ করে ক্যাম্পে আনা হয়।যার আনুমানিক মূল্য ৮১ লক্ষ ৬০ হাজার টাকা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১