বাংলাদেশের খবর

আপডেট : ০৭ February ২০২১

২৪ ঘণ্টায় করোনায় আরো ১৫ জনের মৃত্যু


মহামারি করোনা ভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় মৃত্যু দ্বিগুণ বেড়েছে। একদিনে মারা গেছেন আরও ১৫ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ২০৫ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ২৯২ জনের শরীরে। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত দাঁড়াল ৫ লাখ ৩৮ হাজার ৬২ জন।

আজ রোববার (৭ ফেব্রুয়ারি) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরও ৫৩১ জন। মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৮৩ হাজার ৩৭২ জন।

এদিকে করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, রোববার (৭ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১০ কোটি ৬৩ লাখ ২৯ হাজার ৬৫২ জন এবং মৃত্যু হয়েছে ২৩ লাখ ১৮ হাজার ৯৪৯ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সাত কোটি ৭৯ লাখ ৭০ হাজার ১৭৬ জন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১