বাংলাদেশের খবর

আপডেট : ০৭ February ২০২১

নীলফামারীর কিশোরগঞ্জে ঢাকাস্থ রংপুর বিভাগ সমিতির শীতবস্ত্র বিতরণ


নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করেছে ঢাকাস্থ রংপুর বিভাগ সমিতি। গতকাল রবিবার দুপুরে কিশোরগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ১শ’ ৫০ জন শীতার্ত মানুষকে এসব কম্বল প্রদান করা হয়।

ঢাকাস্থ রংপুর বিভাগ সমিতির সহ-সাংগঠনিক সম্পাদক ও অনলাইন পত্রিকা জুমবাংলার সম্পাদক হাসান মেজর এসব কম্বল বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ মোঃ আবুল কালাম বারী পাইলট, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রোকসানা বেগম, অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আউয়াল, জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক আবু সায়েম, উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক রেজাউল আলম স্বপন, কিশোরীগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়লে প্রধান শিক্ষক গোলাম আজম, প্রেসক্লাব আহ্বায়ক আবু হাসান শেখ (হাসান তনা), সুজাউদদৌলা লিপটন, দেলোয়ার হোসেন প্রমুখ।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১