বাংলাদেশের খবর

আপডেট : ০৮ February ২০২১

নিয়ামতপুরে র‌্যাবের অভিযানে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার


র‌্যাব-৫ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মেজর আশরাফের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে অস্ত্রসহ আবু হাসান (৩৭) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল রোববার (৭ ফেব্রুয়ারী) সন্ধ্যা ৬টার দিকে নওগাঁর নিয়ামতপুর উপজেলার পাড়ইল ইউনিয়নের দাদরইল বোর্ড বাজারে পাকা নির্মানাধীন নিজ দোকান থেকে কোমরে রাখা অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আবু হাসান উপজেলার পাড়ইল ইউনিয়নের হিন্দুরবাঐল গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে।

রোববার র‌্যাব-৫ ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মেজর আশরাফ বিষয়টি নিশ্চিত করেছেন।

র‌্যাব-৫ জানায়, আবু হাসানের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন এবং চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আবু হাসান স্থানীয় একজন অস্ত্র কারবারি। বিক্রি করার উদ্দেশ্যে অস্ত্রটি সে নিয়ে এসেছিল। তাকে অস্ত্রসহ গ্রেপ্তারের ঘটনায় নিয়ামতপুর থানায় অস্ত্র ও বিস্ফোরক আইনে একটি মামলা করা হয়েছে বলেও জানিয়েছে র‌্যাব।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১