আপডেট : ০৮ February ২০২১
পেশাগত দায়িত্ব পালনকালে বাংলা ট্রিবিউনের জেলা প্রতিনিধি এনায়েত করিম বিজয়েরউপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে টাঙ্গাইলের বাসাইল উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকরা। আজ সোমবার সকাল ১১টায় বাসাইল বাসষ্ট্যান্ডের জিরো পয়েন্টে এই মানবন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন চ্যালেন আই’র টাঙ্গাইল জেলা প্রতিনিধি মুসলিম উদ্দিন আহমেদ, প্রেসক্লাবের সম্পাদক মাহমুদুল হাসান, দৈনিক বর্তমান সময়ের বাসাইল প্রতিনিধি রাশেদা সুলতানা রুবি, প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কাশেম মিয়া, সাবেক সম্পাদক এবং দৈনিক মানবজমিনের বাসাইল প্রতিনিধি এমকে ভুইয়া সোহেল, উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক শফিউল আরেফিন খানশুর সুজন, রফিকুল ইসলামসহ অন্যরা। মানববন্ধনে বক্তারা বলেন, বাসাইলে পেশাগত দায়িত্ব পালনকালে বাংলা ট্রিবিউনের জেলা প্রতিনিধি এনায়েত করিম বিজয় সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। এ ঘটনার একদিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত কোন আসামিকে গ্রেপ্তার হয়নি। দ্রুত আসামিদের গ্রেপ্তারের দাবি জানান বক্তারা। বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ পেশাজীবীরা মানববন্ধনে অংশ নেয়। উল্লেখ্য, টাঙ্গাইলের বাসাইলে কাউলজানি ইউনিয়ন পরিষদ সংলগ্ন একটি জমি নিয়ে ইউনিয়ন পরিষদ এবং স্থানীয় একটি সংখ্যালঘু পরিবারের বিরোধ চলে আসছিল। বিরোধ নিষ্পত্তির বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে। রোববার (৭ ফেব্রুয়ারি) সকালে ওই জমিতে সংখ্যালঘু পরিবারটি ঘটনার দিন ভোরে ঘর তোলার চেষ্টা করে। এঘটনায় ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরীর উপস্থিতিতে তার পক্ষের লোকজন ঘর তোলাতে বাধা দেয় এবং নির্মিত ঘরের কিছু অংশ ভেঙ্গে দেয়। এতে দু’পক্ষের সংঘর্ষের সৃষ্টি হয়। এসময় পেশাগত দায়িত্বপালনে চেয়ারম্যানের পক্ষের লোকজন বাংলা ট্রিবিউনের টাঙ্গাইল প্রতিনিধি এনায়েত করিম বিজয়ের উপর হামলা করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বাসাইল স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে টাঙ্গাইল জেলারেল হাসপাতালে ভর্তি করে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১