বাংলাদেশের খবর

আপডেট : ০৮ February ২০২১

শিবালয়ে অবৈধ ড্রেজার ধ্বংস


মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা ও জাফরগঞ্জ এলাকায় অবৈধ ড্রেজার ও ভেকুর বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে।

আজ সোমবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এসব অবৈধ ড্রেজার ও ভেকুর বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম রুহুল আমিন ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফারশিদ বিন এনাম।

অভিযানে উপজেলার জাফরগঞ্জ ও তেওতা এলাকায় ৮টি অবৈধ ড্রেজার, অবৈধ ড্রেজারে ব্যবহৃত ৪’শ পিছ পাইপ ও ১টি ভেকু ধ্বংস করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম রুহুল আমিন জানান, শিবালয় উপজেলায় অবৈধ ড্রেজার জিরো টলারেন্স। জনস্বার্থে এ ধরনের অবৈধ ড্রেজার ও ভেকুর বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। যদি কেউ অবৈধভাবে মাটি কাটার চেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১