আপডেট : ০৮ February ২০২১
চাঁদপুরের হাজীগঞ্জে আপন ছোট ভাই রায়হান এহসান রিহানকে (৫)অপহরণ করে কিডনি বিক্রির চেষ্টার অভিযোগে বড় ভাইকে আটক করেছে পুলিশ। ০অপহরণকারী ফাহাদ বিন ইহসান তারেক ও অপহৃত রায়হান এহসান রিহানের আপন বড় ভাই। এ ঘটনায় ছেলের বিরুদ্ধে হাজীগঞ্জ থানায় মামলা দায়ের করেছে বাবা মো. আবু তাহের। রিহানকে অপহরণের পর বাসায় একটি চিঠি লিখে যায় তারেক। চিঠির সূত্র ধরেই হাজীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করে তারেকের বাবা। পরে কৌশলে তারেককে ৫ লাখ টাকা দেয়ার কথা বলে হাজীগঞ্জে নিয়ে আসলে গোপনে হাজীগঞ্জ থানার এসআই মোশারফ তারেকেককে আটক করে। আটক তারেকের মা ফরিদা সুলতানা শিখা মুঠো ফোনে জানান, আমার বড় ছেলে ছোট ভাইয়ের সাথে এমন করবে এটা আমি কল্পনাও করতে পারিনি। পুলিশের হাতে আটক তারেক জানান, আমি মায়ের কারণে আমার স্ত্রী আজ অন্যের শয্যায় যাচ্ছে। আমি আমার কিডনি বিক্রয় করে ব্যবসা শুরু করেছি। তবুও আমার গর্ভধারিনী মা আমাকে ব্যবসার জন্য টাকা না দিয়ে আরেকজনকে আমার সামনে ২০ লাখ টাকা হালাত দেয় ব্যবসা করার জন্য। আমি স্ত্রী-সন্তান হারিয়ে আমার মায়ের জন্য আজ পথে পথে হাটছি। তারা আমাকে বাধ্য করেছে। এমন ঘটনা ঘটাতে। তারেক বলেন, আমি আমার ছোট ভাইকে অপহরণ করেছি শুধু মাত্র টাকার জন্য। কিডনি বিক্রয়ের কথাটি চিঠিতে লিখে আমার মা-বাবাকে ভয় দেখিয়ে ছিলাম। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোশারফ জানান, অপহরণকারীকে আটক করা হয়েছে এবং অপহৃত রিহানও আমাদের জিম্মায় রয়েছে। আগামীকাল অপহরণকারীকে আদালতে প্রেরণ করা হবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১