বাংলাদেশের খবর

আপডেট : ১০ February ২০২১

টিকাদানের বয়সসীমা আরও কমতে পারে : সালমান এফ রহমান


করোনাভাইরাসের টিকাদানের বয়সসীমা আরও কমানোর সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এমপি।

আজ বুধবার  কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনা টিকা নেয়ার পর সাংবাদিকদের এ কথা জানান তিনি।

এর আগে দুপুর ১২টা ৪৫ মিনিটে সালমান এফ রহমান এমপি টিকা নিতে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পৌঁছান। এ সময় তার পরিবারের সদস্যরাও ছিল।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১