বাংলাদেশের খবর

আপডেট : ১০ February ২০২১

কুমিল্লায় গাঁজাসহ দুই ভাই গ্রেপ্তার


কুমিল্লায় গাঁজাসহ দুই ভাইকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার রাতে জেলার সদর উপজেলার আমড়াতলী থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- একই উপজেলার কোর্টশহর গ্রামের মৃত মোসলেম মিয়ার দুই ছেলে মো. ইউসুফ মিয়া ও মো. স্বপন মিয়া।

র‌্যাব কুমিল্লার উপ-পরিচালক মেজর তালুকদার নাজমুস সাকিব বলেন, গেল রাতে আমড়াতলী এলাকা দিয়ে গাঁজা নিয়ে যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র‌্যাব সদস্যরা।এ সময় আটক করা হয় দুই জনকে। আটককৃতদের কাছ থেকে উদ্ধার করা হয় ২৬ কেজি গাঁজা।

র‌্যাবের দাবি আটককৃত দুই ভাই দীর্ঘদিন ভারত থেকে গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য এনে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১