বাংলাদেশের খবর

আপডেট : ১১ February ২০২১

নবাবগঞ্জে ‘নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং অধিকার আদায়’ শীর্ষক আলোচনা সভা


দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় ‘নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং অধিকার আদায়’ শীর্ষক সচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার বিকালে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের আদর্শগ্রামে ইসলামিক রিলিফ বাংলাদেশ সংস্থার আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার, ইসলামিক রিলিফ বাংলাদেশের প্রকল্প ব্যবস্থাপক মো. কামরুল ইসলাম ও স্থানীয় জনপ্রতিনিধি প্রমুখ বক্তব্য রাখেন। সংস্থার স্কোর প্রল্পের গ্রামীণ সুবিধা বঞ্চিত নারীদের অধিকার আদায় ও জীবন জীবিকার মান উন্নয়নের লক্ষ্যে গঠনকৃত নারী দলের সদস্যরা সভায় অংশগ্রহন করেন।

সভায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে করণীয়, আইনী সহায়তা, নারী অধিকার, যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধ সহ মাদকের ক্ষতিকর প্রভাব বিষয়ে আলোচনা হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১