আপডেট : ১১ February ২০২১
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের স্বাধীনতা পদক কেড়ে নেওয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে মুন্সীগঞ্জ জেলা বিএনপি। আজ বৃহস্পতিবার সকালে বিএনপির দলীয় কার্যালয়ে সামনে পুলিশি বাধায় সীমিত আকারে বিক্ষোভ করেন নেতা-কর্মীরা। এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি আব্দুল হাই, সিনিয়র সহা-সভাপতি আতোয়ার হোসেন বাবুল, সাংগঠনিক সম্পাদক আব্দুস কুদ্দুস ধীরেণ, সদর বিএনপি সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন, শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল আজিম স্বপন, জেলা যুবদলের সভাপতি সুলতান আহম্মেদ, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ুন আহম্মেদ, শহর বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, জেলা যুবদলের সহ সভাপতি মাসুদ রানা প্রমুখ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১