আপডেট : ১২ February ২০২১
ঝিনাইদহের শৈলকুপায় গরু বোঝাই করিমন উল্টে রওশন শেখ (৪৫) নামের এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে আরো চারজন। গতকাল বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার সারুটিয়া ইউনিয়নের কাতলাগাড়ী খালের ব্রীজের নিচে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি উপজেলার সারুটিয়া ইউনিয়নের বড়মৌকুড়ী গ্রামের মৃত মুন্দির শেখের ছেলে। এছাড়া আহত চারজনের বাড়ি একই ইউনিয়নের বিভিন্ন গ্রামে। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, পার্শ্ববর্তী কুষ্টিয়া জেলার খোকসার শোমসপুর বাজার থেকে গরু বেচা-কেনা করে কয়েকজন ব্যবসায়ী গরু বোঝাই করিমন গাড়ীতে নিয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে কাতলাগাড়ী খালের ভাঙ্গা ব্রীজের উপর পৌছালে করিমনটি উল্টে খালে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই গরু ব্যবসায়ী রওশন শেখ নিহত হয়। আহত হয় আরও চারজন। আহতদের উদ্ধার করে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১