বাংলাদেশের খবর

আপডেট : ১২ February ২০২১

মেহেরপুরে গাছচাপায় প্রাণ গেল গৃহবধূর, আহত ২


মেহেরপুরের গাংনীর সাহারবাটি গ্রামে গাছ চাপায় নসিয়া খাতুন নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় দুইজন আহত হয়েছে।

আজ শুক্রবার বেলা ১১ টার দিকে এ ঘটনাটি ঘটে।

আহত গৃহবধূ সাহেরা ও কৃষক তাজুল ইসলামকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত নসিয়া খাতুন ওই গ্রামের আব্দুল খালেকের স্ত্রী।  

সাহারবাটি ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক জানান, আব্দুল খালেকের বাড়ির পাশে গাছ কাটছিলেন কয়েকজন কাঠুরিয়া। গাছ মাটিতে পড়ার আগেই গাছের পাতা নিতে সেখানে গেলে গাছ চাপা পড়েন তারা। এ সময় গাছের নিচে চাপা পড়ে সাথে সাথে নিহত হন গৃহবধূ নসিয়া খাতুন। আহত হন অপর গৃহবধু সাহেরা ও কৃষক তাজুল ইসলাম।

গাংনী থানার ওসি বজলুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১