বাংলাদেশের খবর

আপডেট : ১২ February ২০২১

কুমিল্লায় পাঁচ দিনে করোনা টিকা নিয়েছেন ২০ হাজার জন


কুমিল্লায় করোনা ভ্যাকসিন গ্রহীতার সংখ্যা দিন দিন বাড়ছে। ভ্যাকসিন গ্রহীতার সংখ্যা শহরাঞ্চলে যেমন বাড়ছে তেমনি বাড়ছে গ্রামেও। গত ৭ ফেব্রুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত কুমিল্লায় ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহন করেছেন ১৯ হাজার ৭৩৫ জন। জন। এর মধ্যে পুরুষের সংখ্যা ১৩ হাজার ৩০৬ জন। এর মধ্যে ১৪ হাজার ৫০৫ জন গ্রহণ করেছেন উপজেলা পর্যায়ে। বাকী ভ্যাকসিন গ্রহীতা শহরের।

শুধু মাত্র ভ্যাকসিন প্রদানের পঞ্চম দিনেই পুরো জেলায় নতুন করে করোনার টিকা নিয়েছেন ৭ হাজার ৫৭৩ জন। এর মধ্যে পুরুষ ৫ হাজার ৪৮  জন এবং নারীর সংখ্যা ২ হাজার ২৫ জন।  কুমিল্লা জেলায গত বৃহস্পতিবার পর্যন্ত ভ্যাকসিন গ্রহনের জন্য মোট নিবন্ধন করেছেন ৪২ হাজার ৪৯৬ জন।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, কুমিল্লা  ও উপজেলা পর্যায়ে নিবন্ধন ও ভ্যাকসিন গ্রহণের হার প্রায় সমানুপাতিক হারেই বারছে।

কুমিল্লা  নগরীতে এ পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৪ হাজার ৪৯৪ জন। এছাড়া আদর্শ সদরে  ১ হাজার ৯৮৩ জন  জন । সদর দক্ষিণে ১ হাজার ৩২৫ জন। লাকসামে এক হাজার ১৪৬ জন। বরুড়ায় ৭০৮ জন। চান্দিনায় ৬৯২ জন। ব্রাম্মণ পাড়ায় ৪০৬ জন। মুরাদনগরে ৫৩০ জন। মেঘনায় ৫৭৮  জন। তিতাসে ৬৫০ জন।দাউদকান্দিতে১ হাজার ৬৩৪ জন।বুড়িচংয়ে ৪৪৫  জন।নাঙ্গলকোটে ৭০৮ জন। মনোহরগন্জে ৮০৭ জন। হোমনায় ৪২৬ জন  দেবিদ্বারে ১ হাজার৩৫ জন। এবং  লালমাইয়ে ৩৮৯ জন।

কুমিল্লা জেলা প্রসাসক ও জেলা করোনা প্রতিরোধ কমিটির  সভাপতি মো,আবুল ফজল মীর বলেন, জেলা ও উপজেলা পর্যায়েও ভ্যাকসিন নিতে মানুষ আসছে- এটা খুবই ভালো।আমরা কোথাও থেকে  কোনো পার্শ্ব প্রতিক্রিয়ার খবর পাইনি।

কুমিল্লা র সিভিল সার্জন ডা,নিয়াতুজ্জামান বলেন,ভ্যাকসিন কার্যক্রম সুষ্ঠু ভাবে চলছে। মানুষ কোন গুজবে কান না দিয়ে ভ্যাকসিন নিচ্ছে। প্রতিদিনই গ্রহীতার সংখ্যা বাড়ছে। আশা করছি টিকা প্রদান কার্যক্রম সুষ্ঠু ভাবে চালিয়ে যেতে পারবো।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১