বাংলাদেশের খবর

আপডেট : ১৩ February ২০২১

নবাবগঞ্জে স্বাধীন ওয়াইফাই প্লেক্সাস ক্লাউডের উদ্বোধন


দ্রুতগতির ইন্টারনেট সেবা তৃনমুল পর্যায়ে সাধারণ মানুষের কাছে পৌছে দিতে দিনাজপুরের নবাবগঞ্জে চালু হলো ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান স্বাধীন ওয়াইফাই প্লেক্সাস ক্লাউডের যাত্রা।

গতকাল শুক্রবার বিকালে উপজেলার কুশদহ ইউনিয়ন পরিষদে চত্বরে আনুষ্ঠানিক ভাবে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ইন্টারনেট কার্যক্রমের উদ্বোধন করেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক।

স্বাধীন ওয়াইফাই প্লেক্সাস ক্লাউডের আফতাবগঞ্জ শাখার আয়োজনে কুশদহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আঃ রাজ্জাকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে স্বাধীন ওয়াইফাই প্লেক্সাস ক্লাউডের সিইও মোবারক হোসেন, এরিয়া ম্যানেজার শাহাদত আলম, ইউ,পি চেয়ারম্যান সায়েম সবুজ, স্বাধীন ওয়াইফাই প্লেক্সাস ক্লাউডের আফতাবগঞ্জ শাখার ব্যবস্থাপক আবু সোয়েব মোঃ সজল সহ আরও অনেকেই বক্তব্য রাখেন।

উপজেলার তৃনমুল পর্যায়ে অল্প খরচে দ্রুতগতির ইন্টারনেট সেবা প্রদান করা হবে বলে আয়োজকরা জানান।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১