আপডেট : ১৩ February ২০২১
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থল বন্দর দিয়ে আজ শনিবার থেকে দুই দিন যাবতীয় আমদানি রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামীকাল রোববার আখাউড়া পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে এ বন্দর দিয়ে যাবতীয় আমদানি রফতানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। তবে ওই সময় উভয় দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। সোমবার সকাল থেকে যাবতীয় আমদানি রফতানি কার্যক্রম শুরু হবে। আখাউড়া স্থল বন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বলেন, আখাউড়ায় চতুর্থ দফা পৌরসভা নির্বাচন রোববার অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ব্যবসায়ী নেতারা শনি ও রোববার দুই দিন এ বন্দর দিয়ে কোন প্রকার পণ্য আমদানি রফতানি করবেনা এ বিষয়টি আগেই ভারতীয় ব্যবসায়ীদেরকে জানিয়েছেন। তাই শনি ও রোববার দু’দিন এ বন্দর দিয়ে দু’দেশের মধ্যে পণ্য আমদানি রফতানি বন্ধ থাকবে। সোমবার সকাল থেকে যাবতীয় আমদানি রফতানি কার্যক্রম শুরু হবে। আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট ইনচার্জ আব্দুল হামিদ জানায়, আখাউড়া পৌরসভা নির্বাচন উপলক্ষে এ বন্দর দিয়ে আমদানি রফতানি কার্যক্রম বন্ধ থাকলে ও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুদেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১