বাংলাদেশের খবর

আপডেট : ১৩ February ২০২১

শ্রীমঙ্গলে ৫৫তম চা বিষয়ক বার্ষিক প্রশিক্ষন কোর্স শুরু


বৈজ্ঞানিক পদ্ধতিতে চা আবাদী ব্যবস্থাপনা ও হাতে কলমে প্রশিক্ষণের জন্য ছয়দিন ব্যাপী '৫৫তম বিটিআরআই বার্ষিক কোর্স-২০২১' শ্রীমঙ্গলে অবস্থিত বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের কনফারেন্স রুমে শুরু হয়েছে।

আজ শনিবার সকালে বার্ষিক প্রশিক্ষন কোর্সের উদ্ধোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের (বিটিআরআই) পরিচালক ড. মোহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন পিডিইউ'র ভারপ্রাপ্ত পরিচালক একেএম রফিকুল হক, বাংলাদেশীয় চা সংসদের সিলেট ব্রাঞ্চের ব্রাঞ্চ চেয়ারম্যান জি এম শিবলী, জেরিন টি এস্টেটের জেনারেল ম্যনেজার সেলিম রেজা ও সাঁতগাও চা-বাগানের সিনিয়র ম্যানেজার মো. রফিকুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন প্রশিক্ষন কোর্সের আহ্বায়ক ও উদ্ভিদ বিজ্ঞান বিভাগের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. ইসমাইল হোসেন। 

উদ্বোধনী অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের পরিসংখ্যান ও অর্থনীতি বিভাগের সিনিয়র সায়েন্টিফিক অফিসার শেফালি বুনার্জি। 

প্রশিক্ষণ কোর্সটিতে মৃত্তিকা ব্যবস্থাপনা, উন্নত জাত নির্বাচন কৌশল, আধুনিক চা চাষাবাদ পদ্ধতি যেমন প্রুনিং, টিপিং, প্লাকিং, ড্রেনেজ ও খরা ব্যবস্থাপনা, পােকা-মাকড় ও রোগ-বালাই ব্যবস্থাপনা, চা প্রাণ রসায়ন, স্ট্যাটিস্টিক্স, চা প্রক্রিয়াজাতকরনসহ বিভিন্ন বিষয়াদি হাতে কলমে সংশ্লিষ্ট বিজ্ঞানী ও বিশেষজ্ঞ কর্তৃক প্রশিক্ষণ দেওয়া হবে। 

এ বছর বার্ষিক কোর্সটিতে পঞ্চগড় ও সিলেট বিভাগের ১৫টি চা-বাগানের মােট ২২ জন সহকারি ব্যবস্থাপক বৈজ্ঞানিক উপায়ে চা চাষের সামগ্রিক বিষয় সম্পর্কে প্রশিক্ষন গ্রহন করবেন।

প্রসঙ্গত, শ্রীমঙ্গলে অবস্থিত বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট প্রতি বছর দেশের চা-বাগান সমূহের সহকারি ব্যবস্থাপকদের চা সম্পর্কিত সম্যক ধারণা প্রদানের লক্ষ্যে এই প্রশিক্ষণের আয়োজন করে থাকে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১