আপডেট : ১৪ February ২০২১
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চতুর্থ দফা পৌরসভা নির্বাচন উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে। আজ রোববার সকাল ৮টা থেকে শুরু হয়েছে ১১ টি কেন্দ্রে ভোটগ্রহণ। চলবে বিকাল ৪টা পযর্ন্ত। ভোটকেন্দ্রগুলোতে দেখা গেছে ভোটারদের সরব উপস্থিতি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বাড়ছে। তবে পুরুষের তুলনায় নারী ভোটার বেশি দেখা যাচ্ছে। ইভিএম পদ্ধতিতে ভোট অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকে শান্তিপুর্ণ পরিবেশে ভোট দিতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন ভোটাররা। এদিকে পৌর শহরের দেবগ্রাম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়, তারাগন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায় সকাল থেকে ভোটারদের সরব উপস্থিতি। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে পৌর এলাকায় নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ, র্যাব ও বিজিবি সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করছেন। প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। পাশপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মাঠে রয়েছেন। চতুর্থ ধাপে এ নির্বাচনে ৯টি ওয়ার্ডের ১১টি ভোট কেন্দ্রের ৮২ টি বুথে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এ পৌরসভায় মোট ভোটারসংখ্যা ২৮ হাজার ৯১০ জন। এর মধ্যে পুরুষ ১৪ হাজার ২৩১ জন ও নারী ১৪ হাজার ৬৭৯ জন। নির্বাচনে মেয়র পদে ৪ জন, মহিলা কাউন্সিলর পদে ১০ ও সাধারণ কাউন্সিলর পদে ৪১ জনসহ মোট ৫৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। মেয়র প্রার্থীরা হলেন আওয়ামী লীগের মনোনীত একক প্রার্থী বর্তমান মেয়র ও উপজেলা যুবলীগের আহবায়ক তাকজিল খলিফা কাজল, বিএনপির একক প্রার্থী উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক কাউন্সিলর আলহাজ্ব জয়নাল আবেদীন আব্দু, আওয়ামীলীগ (বিদ্রোহী ) সাবেক মেয়র মো. নূরুল হক ভূইয়া ও যুবলীগ নেতা মো. শফিকুল ইসলাম খান। এছাড়া সাধারণ কাউন্সিলর পদে ৪১ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১০ জন্য প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জিল্লুর রহমান জানান, প্রথম বারের মতো ইভিএম পদ্ধতিতে ভোট হওয়ায় ভোটারদের সচেতনতার প্রতেটি কেন্দ্রে মক ভোট প্রশিক্ষণ ও লিফলেট বিতরণ করা হয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। আখাউড়া থানা অফিসার ইনচার্জ ওসি রসুল আহমদ নিজামী বলেন, কেন্দ্রগুলোতে সুষ্ঠু এবং সুন্দরভাবে ভোটগ্রহণ চলছে। এখন পযর্ন্ত কোনো ধরনের অনিয়মের খবর পাওয়া যায় নি। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ২৫০ জন, আনসার সদস্য ১০০জন, ৪ প্লাটুন বিজিবি, ৪টি মোবাইল টিন ও র্যাব সদস্যরা দায়িত্ব পালন করছেন বলে জানায়।
নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুলিশ, র্যাব ও বিজিবি সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করছেন। এ নির্বাচনে ১১জন প্রিজাইডিং অফিসার, ৮২ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ১৬৪ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করছেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১