বাংলাদেশের খবর

আপডেট : ১৪ February ২০২১

ঈশ্বরদীতে সড়ক ঝড়ল ২ প্রাণ


ঈশ্বরদী-পাবনা মহাসড়কে পাবনা সুগার মিলের সামনে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত এবং ৩ জন আহত হয়েছেন। নিহতরা হলেন আব্দুর রউফ জাহাঙ্গির (৫৭) এবং মনোয়ার হোসেন রনজু (৬৫)।

গতকাল শনিবার রাত সাড়ে নয়টার দিকে মর্মান্তিক এই দুর্ঘটনার খবর ঈশ্বরদী হাইওয়ে পুলিশ নিশ্চিত করেছে।

স্থানীয়, হাইওয়ে পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, রাত সাড়ে নয়টার দিকে পাবনা হতে ঈশ্বরদী অভিমূখি একটি হাইয়েস পাবনা সুগার মিলের সামনের সড়কে দাঁড়ানো লোভেটের পিছনে সজোরে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। লোভেটটি বিনষ্ট হওয়ায় রাস্তার উপর দাঁড় করিয়ে মেরামত করা হচ্ছিল বলে জানা যায়। দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে ঈশ্বরদী হাসপাতালে আনা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুর রউফ জাহাঙ্গির ও মনোয়ার হোসেন রনজু মারা যায়। গুরুতর আহত অবস্থায় হাইয়েস চালক মামুন, তাজ ও রোহানকে পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এদের বাড়ি পাবনা সদরের কুটিপাড়া এলাকায় বলে জানা গেছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১