বাংলাদেশের খবর

আপডেট : ১৪ February ২০২১

কোটালীপাড়ায় টিকা নিলেন উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র


গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় করোনার টিকা নিলেন কোটালীপাড়া উপজেলা চেয়াম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস ও পৌর মেয়র হাজী কামাল হোসেন শেখ।

আজ রোববার দুপুর ১টার সময় উপজেলা স্বাস্থ্য কেন্দ্র থেকে এ টিকার প্রথম ডোজ গ্রহণ করেন।

এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুশান্ত বৈদ্য, পৌরসভার কাউন্সিলর জাহিদ হোসেন, আকাতারউজ্জামান সহ ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

টিকা গ্রহণ শেষে তাদের প্রতিক্রিয়া জানতে চাইলে উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস বলেন একঘন্টার মধ্যে কোনধরনের পার্শ প্রতিক্রিয়া অনুভব করছিনা, স্বাভাবিকভাবেই কার্যক্রম পরিচালনা করে আসছি এবং সবাইকে টিকা নেওয়ার জন্য আহব্বান করছি।

পৌর মেয়র হাজি মোঃ কামাল হোসেন শেখ বলেন কোনকিছু অনুভব করছিনা, ভালই লাগছে, কেউ কোন ধরনের গুজবে কান দিবেন না।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১