বাংলাদেশের খবর

আপডেট : ১৪ February ২০২১

বিভিন্ন শ্লোগানে শৈলকুপায় প্রেম বঞ্চিত সংঘের বিক্ষোভ মিছিল


“কেউ পাবে আর কেউ পাবেনা, তা হবেনা তা হবেনা” “চিপাই চাপাই পড়লে ধরা, মাইর হবে উরাধুরা” “প্রেমের নামে ছলনা চলবে না চলবে না” ২০২১ সাল সিঙ্গেলদের বিজয়কাল” এই শ্লোগানে প্রেমের সুষ্ঠ বন্টন চেয়ে ঝিনাইদহের শৈলকুপায় প্রেম বঞ্চিত সংঘ বিক্ষোভ মিছিল করেছে।

আজ রোববার সকালে শৈলকুপা গাড়াগঞ্জ বাসষ্ট্যান্ড থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি বাজার প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। এসময় বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন গাড়াগঞ্জ প্রেম বঞ্চিত সংঘের নেতা আরিয়ান হোসেন শোভন, পারভেজ খন্দকার, শিশির আহম্মেদ, রিকু মাহমুদ সাব্বির ও সোহান হোসেন।

বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, প্রেম বঞ্চিত সংঘ একটি ফেইসবুক গ্রুপ। এ গ্রুপের সদস্যরা মুলত প্রেমের নামে অশ্লিলতা ও বেহায়াপানার বিপক্ষে অবস্থান করে। ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসের নামে কপোত কপোতীরা পার্কে বা বিভিন্ন স্থানে বসে নোংড়ামি করে। এই অশ্লিলতাকে দুরে রাখতে ও মানুষকে সচেতন করতেই মুলত এ আয়োজন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১