আপডেট : ১৪ February ২০২১
বিশ্ব ভালোবাসা দিবসে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা এতিমখানার এতিমদের ‘ভালোবাসা’ দিয়ে দুপুর বেলা খাওয়ালো বাতিসা মাধ্যমিক বিদ্যালয়ের ব্যাচ-২০১৫ এর ছাত্ররা। এতিমদের ফুল দিয়ে বরণ, হাত ধোঁয়া থেকে শুরু করে দুপুরের খাবার পরিবেশন, কেক কাটা ও খাওয়ানো, প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী বিতরণের মাধ্যমে বিশ্ব ভালোবাসা দিবস পালন করা হয়। আজ রোববার স্থানীয় রয়েল হোষ্টে বাতিসা মাধ্যমিক বিদ্যালয়ের ব্যাচ-২০১৫ এর ছাত্র প্রবাসীদের অর্থায়নে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইয়াকুব আলম, রাকিবুল হাছান মোল্লা, ইয়াকুব ফরায়েজী, রাহুল ভুঁইয়া, সোহরাব হোসেন অপি, মামুন মজুমদার, ইয়াকুব পাটোয়ারী, হাছান মিয়া, আবদুল কাইয়ুম, বেলাল হোসেন, শাহাদাত হোসেন, হৃদয় চন্দ্র শীল, রনি, জুনায়েদ হোসেন শাকিল, জাহিদুল হক হৃদয়, রনি। সুন্দর ও ভিন্নরকম আয়োজনে খাওয়া এবং শিক্ষা সামগ্রী দেয়ার মাধ্যমে ভালোবাসা দিবস পালন করায় খুশি হয়েছে এতিমরা। এতে সন্তোষ প্রকাশ করেছেন সচেতন মহল।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১