বাংলাদেশের খবর

আপডেট : ১৪ February ২০২১

ঝালকাঠি থেকে ৮ রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ


অতিরিক্ত বিআরটিসি বাস চলাকে কেন্দ্র করে পিরোজপুরের বাস শ্রমিকদের সাথে বিআরটিসি বাসের শ্রমিকদের হাতাহাতির জের ধরে ঝালকাঠি থেকে পশ্চিমাঞ্চলীয় ৮ রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ রয়েছে।

আজ রোববার সকাল থেকে এ কর্মসূচি শুরু হয়। এর ফলে বিপাকে পড়েছেন যাত্রীরা।

ঝালকাঠি বাস ও মিনিবাস মালিক সমিতির নেতা নাসির উদ্দিন আহম্মেদ জানান, শনিবার সকালে পিরোজপুর বাসস্ট্যান্ডে অতিরিক্ত বিআরটিসি বাস চলাচলকে কেন্দ্র করে স্থানীয় বিআরটিসির এজেন্ট ও বাস শ্রমিকদের সাথে হাতাহাতি হয়। এ ঘটনার প্রতিবাদ ও বিচার দাবিতে অনির্দিষ্টকালের জন্য বরিশাল, ঝালকাঠি ও পিরোজপুরের বাস ও মিনিবাসের শ্রমিকরা একযোগে এই ধর্মঘট ডেকেছে।

ধর্মঘটের ফলে বরিশাল, পিরোজপুর ও ঝালকাঠির সাথে পশ্চিমাঞ্চলীয় বাসচলাচল বন্ধ রয়েছে। এদিকে ধর্মঘটের ফলে অসংখ্যযাত্রীরা বিপাকে পড়েছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১