বাংলাদেশের খবর

আপডেট : ১৪ February ২০২১

গ্রামবাসি হরিণটি ধরে ফিরিয়ে দিল সাফারি পার্কে


হঠাৎ কয়েকটি কুকুর ধান খেতের আইলে ঘুরতে থাকা একটি হরিণকে দেখে ধাওয়া করতে থাকে। কুকুরের ধাওয়া খেয়ে হরিণও দিল ভো দৌঁড়। বেশ কিছু সময় দৌঁড়ে এক কৃষকের বাড়ির কাছে লুকিয়ে পড়ে হরিণটি। কিছু সময় পর ফের হরিণটি কয়েকজন মানুষের সামনে পড়ে যায়। এ সময় তারা দৌঁড়াতে দৌঁড়াতে হরিণটি ধরে ফেলে। লম্বা সময় দৌঁড়ে ঢের ক্লান্ত হয়েছিল সাফারি পার্ক থেকে বের হয়ে যাওয়া একটি পুরুষ হরিণ। পরে স্থানীয়রা খবর দিলে পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তবিবুর রহমান তাদের স্টাফ নিয়ে হরিণটি উদ্ধার করে পার্কে নিয়ে আসে। এমনি হরিণ ধরার ঘটনা ঘটে  গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের কপাটিয়াপাড়ায় গ্রামে । গ্রামটি পার্কের কাছাকাছি এলাকায় হওয়াই মানুষের হাতে ধরা পড়ে হরিণটি।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে দুই দফা কুকুরের ধাওয়া খেয়ে একটি হরিণ ওই  গ্ৰামের  কৃষক জইনুউদ্দিনের ধান খেতের কাছে চলে আসে। পরে আবার কয়েক যুবক হরিণটিকে ধরতে ধাওয়া করে।  অনেকক্ষণ ধরে ধাওয়া করায় হরিণটি কিছুটা দুর্বল হয়ে পড়ে। পরে  স্থানীয় লোকজন এটিকে উদ্ধার করে সাফারি পার্কে খবর দেন। পরে পার্কের লোকজন এসে হরিণটি উদ্ধার করে পার্কে নিয়ে যান। 

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ তবিবুর রহমান বলেন , পার্কের ব্যতিক্রমি একটি পরিবেশ তৈরি করতে দুটি নারী ও একটি পুরুষ হরিণ (তিনটি) ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে পার্কের ভেতর উন্মুক্ত স্থানে ছেড়েছিলাম। যা পার্কে আসা দর্শনার্থীদের সামনে সামনে ঘুরে বেড়াত। মাঝে মধ্যেই পার্কে প্রধান প্রাচীরের বাইরেও বের হতো হরিণগুলো। আবার ঠিক সময় মতো পার্কে চলে আসত। আজও হয়ত  পার্কের দেওয়ালের কোনো একটি অংশ দিয়ে লোকালয়ে চলে গিয়েছিল হরিণটি । পরে গ্রামবাসীর সহায়তায় সেটিকে উদ্ধার করে ফিরিয়ে আনা হয়েছে। হরিণটি ধাওয়া খাওয়ায় বেশ ক্লান্ত হয়ে পড়েছিল। পরে পার্কে এনে উপযুক্ত স্বাস্থ্যসেবা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। অন্য দুটিও পার্কের ভিতরেই অবস্থান করছিল যা বিকালে নজরে আসে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১