বাংলাদেশের খবর

আপডেট : ১৪ February ২০২১

ভ্যাকসিন নিয়ে এখন পর্যন্ত ৪২৬ জনের পার্শ্বপ্রতিক্রিয়া


সারা দেশে এখন পর্যন্ত টিকা নিয়েছেন নয় লাখ ছয় হাজার ৩৩ জন। এদের মধ্যে (জ্বর,টিকা দেওয়া স্থানে লাল হাওয়া ইত্যাদি) পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে ৪২৬ জনের শরীরে।

আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস) অধ্যাপক ডা. মিজানুর রহমান এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মোট টিকা নিয়েছেন এক লাখ ৬৯ হাজার ৩৫৩ জন। এদের মধ্যে পুরুষ এক লাখ ১২ হাজার ৮৪৮ জন এবং নারী ৫৬ হাজার ৫০৫ জন।

এতে জানানো হয়, ঢাকা বিভাগে ৪৫ হাজার ৯১৪ জন। ময়মনসিংহ বিভাগে ৭ হাজার ৩৫৭ জন, চট্টগ্রাম বিভাগে ৩৯ হাজার ৭০৩ জন, রাজশাহী বিভাগে ১৮ হাজার ৯৬৫ জন, রংপুর বিভাগে ১৫ হাজার ২১৮ জন, খুলনা বিভাগে ১৯ হাজার ৮০২ জন, বরিশাল বিভাগে ৯ হাজার ১৯৮ জন ও সিলেট বিভাগে ১৩ হাজার ১৯৬ জন রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের তথ্য অনুসারে, গত ২৭ জানুয়ারি দেশে টিকাদান কর্মসূচি শুরু করে। প্রথম দিন টিকা দেওয়া হয় ২৬ জনকে।

করোনা ভাইরাসের টিকাদান কার্যক্রমের দ্বিতীয় দিনে ২৮ জানুয়ারি রাজধানীর পাঁচ হাসপাতালে মোট ৫৪১ ব্যক্তিকে টিকা দেওয়া হয়। আর ৭ ফেব্রুয়ারি সারাদেশে টিকা কার্যক্রম শুরু হয়। এই দিনে সারাদেশে টিকা নেন ৩১ হাজার ১৬০ জন। এদের মধ্যে পুরুষ ২৩ হাজার ৮৫৭ জন এবং নারী সাত হাজার ৩০৩ জন।

এর আগে স্বাস্থ্যঅধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম বলেন, রাজধানী ঢাকায় ৫০টি হাসপাতাল ও সারাদেশে ৯৫৫টি হাসপাতালসহ সারাদেশে মোট এক হাজার পাঁচটি হাসপাতালে টিকাদান কার্যক্রম চলবে। রাজধানী ঢাকায় ৫০টি হাসপাতালে ২০৪টি ও সারাদেশে ৯৫৫টি হাসপাতালে দুই হাজার ১৯৬টি টিম কাজ করবে। মোট এক হাজার পাঁচটি হাসপাতালে মোট ২ হাজার ৪০০টিম কাজ করবে।এছাড়াও ভ্যাকসিন বিষয়ক কার্যক্রমের জন্য টিম প্রস্তুত রয়েছে সাত হাজার ৩৪৪টি। আপাতত ২ হাজার ৪শ জনকে দিয়ে কালকের কর্মসূচি শুরু হয়েছে।

এদিকে সারাদেশে গত ২৪ ঘণ্টায় মোট টিকা নিয়েছেন এক লাখ ৬৯ হাজার ৩৫৩ জন। এদের মধ্যে মাত্র ৩২ জনের সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া (যেমন: জ্বর, টিকা দেওয়া স্থানে লাল হাওয়া ইত্যাদি) দেখা গেছে। 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১