আপডেট : ১৫ February ২০২১
সড়কে ইজিবাইক রাখাকে কেন্দ্র করে গোপালগঞ্জের কাশিয়ানীতে দু’পক্ষের পাচঁ ঘন্টা ব্যাপী সংঘর্ষে ওসিসহ কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন। এ সময় প্রায় ২০টি ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। গতকাল রোববার বেলা সাড়ে বারোটা থেকে সাড়ে পাচঁটা পর্যন্ত উপজেলার রাজপাট ইউনিয়নের চৌরঙ্গী বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৯৭ রাউন্ড ফাঁকা গুলি ও রাবার বুলেট বর্ষণ ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। আহতদের কাশিয়ানী উপজেলা ১০০ শষ্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স, মুকসুদপুর স্বাস্থ্য কমপ্লেক্স ও গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। কাশিয়ানি থানার ওসি আজিজুর রহমান জানান, উপজেলার রাজপাট ইউনিয়নের চৌরঙ্গী মোড়ে সড়কের উপর ইজিবাইক রাখাকে কেন্দ্র করে রাজপাট ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল বাশার মুন্সী ও ইজিবাইক চালক বরইহাট গ্রামের আরমান সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায় তাদের দু’জনের মধ্যে বাকবিতন্ডের ঘটনা ঘটে। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে রাজপাট ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইব্রাহিম মোল্যা ও সহ-সভাপতি আবুল বাশার মুন্সীর সমর্থক দু’পক্ষে বিভক্ত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে রাজপাট, বরইহাট, দহিসার, বড়বাহিরবাগ, ধোপাপাড়া শুকতাগ্রাম, নাটগ্রামের লোকজন রামদা, ঢাল, সড়কি, টেঁটাসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে রামদিয়া পুলিশ ফাঁড়ি থেকে পুলিশের একটি দল ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করে ব্যর্থ হয়। পরে কাশিয়ানী থানার ওসিসহ বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে উভয়পক্ষের উত্তেজিত লোকজনের ছুঁড়া ইটের আঘাতে কাশিয়ানী থানার ওসি আজিজুর রহমানসহ ৬ পুলিশ সদস্য ও অন্তত ৫০ গ্রামবাসী আহত হয়েছেন। আহতদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মুকসুদপুর, গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়েছে। কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৯৭ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ, রাবার বুলেট ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করা হয়েছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ২৩জনকে আটক করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১