বাংলাদেশের খবর

আপডেট : ১৫ February ২০২১

বাউফলে টমটম উল্টে নিহত ১


পটুয়াখালী বাউফলে টমটম উল্টে খলিলুর রহমান জোমাদ্দার (৩৯) নামে একজনের মৃত্যু হয়েছে। সে নওমালা গ্রামের আব্দুল কাদের জোমাদ্দারের ছেলে।

গতকাল রোববার রাতে কালাইয়া-পটুয়াখালী সড়কের নগরেরহাট ডায়াগনস্টিক এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মেয়ের বিয়ের ফ্রিজ আনতে ভাঙ্গাব্রিজ এলাকায় যাওয়ার পথে ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে টমটম উল্টে ঘটনাস্থলেই নিহত হন খলিল। এসময় গুরুতর আহত হন নিহতের ছেলে ইমরান (১৩) ও ড্রাইভার রাসেল মোল্লা (২৫) নামে আরো দু’জন। আহতদেরকে পটুয়াখালী জেলা সদরের মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

নিহতের পরিবার থেকে মামলা করবেন না মর্মে অঙ্গিকার প্রদান করা হয়েছে জানিয়েছেন বাউফল থানার ওসি মোস্তাফিজুর রহমান।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১